How to Download Youtube Videos



 How to Download Videos from YouTube (Mobile & PC )

বর্তমানে  যে কয়টি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে youtube নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। ভিডিও দেখা, ডাউনলোড করা,  আপলোড, শেয়ারিং ইত্যাদির ক্ষেত্রে youtube এর জুড়ি নেই। যেকোন সমস্যার সমাধান  আজকাল youtube এ পাওয়া যায়। তবে youtube থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত লিখছি। আশা করি পুরোটা পড়বেন ।

 

মোবাইল থেকে ভিডিও ডাউনলোড:

পদ্ধতি-১:

এটি একটি সহজ পদ্ধতি । প্রথমে গুগল প্লে স্টোর থেকে youtube এ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাটা কানেকশন অন করে youtube এ ভিডিও  দেখতে হবে। যেটি ডাউনলোড করতে আগ্রহী তার উপর ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। এখানে বিভিন্ন ফরম্যাট দেখাবে। পছন্দ অনুযায়ী ভিডিও ডাউনলোড করতে হবে।

 

সুবিধা:

এটি সবথেকে সহজ একটি পদ্ধতি। এখানে ভিডিও ডাউনলোড করতে  কোন অসুবিধা হয় না।

 

অসুবিধা:

1.    এটি ফোন মেমরি দখল করে ফোন স্লো করে দেয়।

2.    এ্যাপ কিংবা ফোন রিসেট দিলে ভিডিও থাকেনা।

3.    সবথেকে বড় অসুবিধা হলো ডিভিও অন্যান্য ডিভাইস এ ট্রান্সফার করা যায় না।

 

 

 

পদ্ধতি-২:

এক্ষেত্রে youtube থেকে  ভিডিও ডাউনলোড করতে হলে Third Party app use করতে হবে। Vidmate  & Tube mate হলো  এমন দুটি App । এ এ্যাপ দুটি প্লে স্টোর  এ পাওয়া যায় না। কেননা এটি অনেক বেশি পারমিশন চায়। internet থেকে Vidmate download করে ইন্সটল করতে হবে।

বিশেষ নোট: Vidmate দিয়ে ডাউনলোড কৃত ভিডিও  প্লে করার জন্য play it app ব্যবহার করতে হবে।

 

সুবিধা:

1.    এটি ফোন মেমরি দখল করে ফোন স্লো করে দেয় না।

2.    এ্যাপ কিংবা ফোন রিসেট দিলে ভিডিও থাকে।

3.    সবথেকে বড় সুবিধা হলো ডিভিও অন্যান্য ডিভাইস এ ট্রান্সফার করা যায় ।

অসুবিধা:

1.    Video play করার জন্য Playit app ব্যবহার করতে হয়।

2.    এ্যাড আসে।

3.    সিকিউরিটি নিয়ে কিছু সন্দেহ থাকে যেহেতু এটি Play Store এ পাওয়া যায় ন।

4.    HD file অনেক সময় Smoothly Run হয় না।

 

 

 

Mobile এ ডাউনলোড কৃত ভিডিও কম্পিউটারে দেখা:

এক্ষেত্রে দুটি উপায় অবলম্বন করা যেতে পারে।

1.    www.playit.app এ ওয়েবসাইট থেকে Computer এ Play It Media Player টি ডাউন করে ইনস্টল করতে হবে। তাহলে vidmate দিয়ে ডাউনলোড কৃত ভিডিও সমুহ Play it Player  এ ওপেন করা যাবে।

 

2.     এক্ষেত্রে কম্পিউটারে Android App ব্যবহার করার জন্য একটি Emulator ব্যবহার করতে হবে। Blue Stack হলো জনপ্রিয় একটি Emulator। এটির সাহায্যে vidmate দিয়ে ডাউনলোড কৃত ভিডিও সমুহ Play it app  এ ওপেন করা যাবে।

 

 

কম্পিউটার  থেকে ভিডিও ডাউনলোড:

পদ্ধতি-১ Use of Extension:

এক্ষেত্রে Mozila Firefox ব্যবহার করতে হবে। 1 Click Video Downloader Extension use করতে হবে।

 

পদ্ধতি-২ use of Downloader:

এক্ষেত্রে বিভিন্ন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে হবে। নিন্মোক্ত ডাউনলোড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে।

o   IDM ( Internet Download Manager )

o   EDM ( Eagle get Download Manager ) -free

o   FDM  ( Free Download Manager)




 

No comments

Powered by Blogger.