A Complete Guidelines for Banking Diploma

 



ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা  ) এর খেরোখাতা।

 

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) কি?

ব্যাংকিং ডিপ্লোমা হল এক ধরনের প্রফেশনাল পরীক্ষা । এর মাধ্যমে প্রার্থীদের ( এখানে প্রার্থী বলতে যারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকুরি করে তাদের বোঝান হয়েছে ) মৌলিক ব্যাংকিং, অর্থনীতি, ব্যবসায় বাণিজ্য, ব্যাংকিং হিসাব নিকাশ, ব্যাংকিং আইনকানুন ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের মৌলিক ও গভীরতা যাচাই করা হয়। এটি ব্যাংকারদের পেশাগত উৎকর্ষ সাধনে সহায়তা করে। ব্যাংকারদের ব্যাংকিং জ্ঞানকে প্রসারিত করে সঠিক, সুষ্ঠু এবং সুনিপুনভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। যেহতেু বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা করে ব্যাংকে প্রবেশ করার সুযোগ থাকে সুতরাং তাদের জন্য ব্যাংকের মৌলিক ধারনা দিতে এ পরীক্ষার প্রবর্তন। পূর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্মাম কে ব্যাংকিং ডিপ্লোমা হিসেবে অভিহিত করা হতো।

 

 

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) যাদের জন্য প্রযোজ্য:

যারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত তাদের জন্য ব্যাংকিং ডিপ্লোমা প্রযোজ্য । এখানে আর্থিক প্রতিষ্ঠান বলতে বীমা, নন ব্যাংক ফাইনান্সিয়াল ইনস্টিটিউট , ক্ষুদ্র ঋণ  ইত্যাদি প্রতিষ্ঠানকে বোঝায় । যেহেতু এটি একটি প্রফেশনাল পরীক্ষা সুতরাং সকলের জন্য এটি উন্মুক্ত নয়। কেবলমাত্র চাকুরিরত প্রার্থীরা তাদের পেশাগত উৎকর্ষ সাধনের জন্য এ পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকেন।  

 

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) সুবিধা:

এ পরীক্ষার মাধ্যমে যেহেতু একজন ব্যাংকার তার পেশাগত জ্ঞানের উৎকর্ষ সাধন করেন সুতরাং এটির সুবিধা বা উপকারিতা উপেক্ষা করা যায় না।  

Ø সুষ্ঠুভাব দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে।

Ø এটি ব্যাংকারদের পদোন্নতিতে বিশেষভাবে সহায়তা করে।

Ø আর্থিক সুবিধা নিশ্চিত করে। বর্তমানে প্রথম পার্ট( JAIBB ) কৃতকার্য হলে 20,000/- এবং 2য় ( AIBB )পার্ট পাশ করলে 25,000/- সম্মানি পাওয়া যায় ।

Ø সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) পাশ না করলে কি অসুবিধা:

বর্তমানে বাংলাদশ ব্যাংক দেশের কার্যত সকল ব্যাংকারদের জন্য পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লেমা পাশ করা বাধ্যতামূলক করেছে। উক্ত সার্কুলার অনুযায়ী সিনিয়র অফিসার/ সমমানের পদ থেকে উচ্চতর পদে প্রমশনের জন্য ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) পাশ বাধ্যতামুলক করা হয়েছে। সুতরাং ব্যাংকিং ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এটি পাশ করার কোন বিকল্প নেই। যিনি কেবলমাত্র এ পরীক্ষায় পাশ না করার কারণে বা এ পরীক্ষা না দেয়ার কারণে পদোন্নতি পাচ্ছেন না, একই পদে দীর্ঘদিন ধরে আছেন তিনিই এর মর্ম খুব ভালভাবে বুঝতে পারছেন।

 

পরীক্ষার নিয়ন্ত্রক:

The Institute of Banker’s Bangladesh (IBB)  ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) নিয়ে থাকে। The Institute of Banker’s Bangladesh (IBB) হলো একটি স্বতন্ত্র ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান । যাদের মুল কাজ হলো ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনা করা। একটি কতিপয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় গঠিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকারবলে এ প্রতিষ্ঠানের সভাপতি।

 

পরীক্ষায় অংশ গ্রহণের যোগ্যতা:

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম ( ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ) পরীক্ষায় অংশ গ্রহণ করতে হলে আবেদনকারীকে নিন্মবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে।

·       কমপক্ষে এইচ.এস.সি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

·       কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চাকুরিরত থাকতে হবে।

 

আবেদন করার পদ্ধতি :

আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। পূর্বে চাকুরীরত প্রতিষ্ঠানের  মাধ্যমে ম্যানুয়ালী  আবেদন করতে হতো। www.online.ibb.org.bd এই ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে হবে।

আবেদন সম্পন্ন করলে আবেদনকারীকে একটি ইউনিক নম্বর দেয়া হবে। যেটিকে Enrollment Number বলা হয়। এটিকে রেজিঃ নম্বর বলা যেতে পারে। পরের বার আবেদন করার সময় উক্ত Enrollment Number দরকার হয়। উল্লেখ্য যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে একই Enrollment Number ব্যবহার করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীকে নিন্মবর্ণিত স্ক্যান ডকুমেন্ট প্রয়োজন :

1.  জাতীয় পরিচয়পত্র

2.  ছবি

3.  অফিস আইডি কার্ড

4.  এমপ্লোয়মেন্ট সার্টিফিকেট ( অফিসিয়াল প্যাডে অফিস/শাখা/বিভাগ/অন্যান্য কর্তৃক ইস্যুকৃত )

পেমেন্ট সিস্টেম: আবেদনকারীকে অনলাইনে আবেদন করার পর পরীক্ষার ফিস অনলাইনে পরিশোধ করতে হবে। বর্তমানে পরীক্ষার ফিস 1,800/- (  এক হাজার আটশত টাকা মাত্র ) ।  কেউ যদি এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দেয় তবে বিষয় প্রতি 300/- পরিশোধ করতে হবে। আবেদনকারী

MFS : Mobile Financial services i,e Bkash, Nagad, Rocket, etc

Card : Debit Card, Credit Card, Prepaid Card

Bank Account: Sonali bank এবং সোনালী ই-ওয়ালেট দিয়ে ফিস পরিশোধ করতে পারবে।

 

পরীক্ষার সিলেবাস, নম্বর বিভাজন, স্থান, সময় পরীক্ষা পদ্ধতি:

 

পরীক্ষার সিলেবাস:

আমরা পূর্বেই জেনেছি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি পর্বে 600 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। অর্থাৎ প্রথম পর্বে 600+দ্বিতীয় পর্বে 600= মোট 1200 মার্কের পরীক্ষা হয়ে থাকে। কেউ প্রথম পর্ব (600 নম্বর )পরীক্ষায় পাশ না করলে তিনি দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না।

 

 

 

 

প্রথম পর্ব: JAIBB ( Junor Associates of the Institute of Bankers, Bangladesh)

1) Monetary and Financial System (MAFS)

2) Governance in Financial Institutions (GFI)

3) Principles of Economics (POE)

4) Laws and Practice of General Banking(LPGB)

5) Business Communication in Financial Institutions (BCFI )

6) Organization and Management (OM)

 

 

দ্বিতীয় পর্ব: AIBB (Associates Institute of the Bankers, Bangladesh)

1) Risk Management in Financial Institutions (RMFI)

2) Credit Operations and Management (COM)

3) Trade Finance and Foreign Exchange (TFFE)

4) Information and Communication Technology in Financial Institutions (ICTFI)

5) Treasury Management in Financial Institutions (TMFI)

 

 

Optional Subjects:

In addition to the aforesaid subjects, any 01 (one) of the following optional subjects

shall be chosen by a candidate for passing AIBB :

 

1. Accounting for Financial Institutions (AFI)

2. Financial Crime and Compliance (FCC)

3. Agriculture & Microfinance (AM)

4. Management Accounting (MA)

5. Marketing and Branding in Financial Services (MBFS)

6. Sustainable Finance (SF)

7. Shariah-Based Banking (SBB)

8. Investment Banking (IB)

 

 

পরীক্ষার স্থান সময়:

সাধারণত দেশের 8টি বিভাগীয় শহরে শুক্রবার বা শনিবারে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে  থাকে। প্রতিদিন 3 ঘন্টাব্যাপী  দুটি করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 9.00 থেকে 12.00 ঘটিকা পর্যন্ত একটি এবং 2 ঘন্টা বিরতি দিয়ে দুপুর 2.00 থেকে বিকাল 5.00 পর্যন্ত একটি। সুতরাং আপনাকে দীর্ঘ সময় লেখার মানসিকতা থাকবে হবে।

প্রশ্ন প্যাটার্ন:

সাধারণত 5টি রচনামূলক প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের জন্য 20 নম্বর নির্ধারিত । প্রতিটি প্রশ্নের সাব প্রশ্ন থাকে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত বা এক কথায় উত্তর থাকে। স্টান্ডার্ড প্রশ্ন করা হয়।

উত্তর দানের ভাষা:

আপনি বাংলা বা ইংরেজি যেকোন একটি প্রশ্নের উত্তর লিখতে পারবে। তবে দুটির মিশ্রণ ঘটানো যাবে না। অর্থাৎ বাংলায় লিখলে সম্পূর্ণ বাংলায় বা ইংরেজিতে লিখতে পুরোটাই ইংরেজিতে লিখতে হবে। তবে প্রথম বা দ্বিতীয় পর্বের যেকোন সাবজেক্ট বাংলা বা ইংরেজিতে লিখতে পারেন , উদাহরণ স্বরুপ Monetary and Financial System (MAFS) 3) Principles of Economics (POE) বাংলায় লিখলেন এবং বাকি গুলো ইংরেজিতে লিখলেন।

 

পরীক্ষার পাশ নম্বর:

পরীক্ষার পাশ নম্বর 45%। অর্থাৎ আপনাকে পাশ করতে হলে 100 নম্বরের পরীক্ষায় 45 পেতে হবে। পূর্বে পরীক্ষার পাশ নম্বর ছিল 50।

 

 

 

পরীক্ষার প্রস্তুতি:

এবার মুল আলোচনায় আসা যাক। অনেকে পরীক্ষার প্রস্তুতি  নিয়ে চিন্তায় পড়ে যান। বুঝতে পারেন না কোথা থেকে শুরু করতে হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় শেয়ার করছি । আপনি চাইলে এগুলো অনুসরণ করতে পারেন।

1.  প্রথম কাজ হলো বিগত সালের প্রশ্ন সমুহ সংগ্রহ করা এবং এনালাইসিস করা। বাজারে বিভিন্ন প্রকাশনীর প্রশ্ন ব্যাংক পাওয়া যায় । এগুলো যেকোন একটি সংগ্রহ করা যেতে পারে। বিগত সালের 5-7 বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে।

 

2.  Study Materials সংগ্রহ করা। বাজারে বাংলা এবং ইংরেজি ভার্সনের বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যায়। এ গুলো সংগ্রহ করা যেতে পারে। যদিও বেশিরভাগ বই মানসম্মত নয় এবং ভূলে ভরা। আপনি যদি ইংরেজিতে উত্তর দিতে চান তবে আইবিবি Wesbiste (www.learningportal.ibb.org.bd ) বই ডাউনলোড করে পড়তে পারেন। এ বই গুলো বেশ মানসম্মত এবং তথ্যবহুল। পাশাপাশি আপনার অনার্স বা মাস্টার্স লেভেলে সিলেবাসের সাথে প্রাসংগিক বই সমুহ (যদি থাকে) সংগ্রহ করে পড়তে পারেন। এটি সবথেকে বেশি কার্যকরী ।

 

3.  প্রশ্ন বিশ্লেষণ করে একটি সাজেশন তৈরি করুন নিজের মত করে।

 

4.  সময়ের সাথে খেয়াল রেখে একটি কার্যকরী রুটিন তৈরি করুন এবং সেটি কঠোরভাবে অনুসরণ করুন।

 

5.  প্রতিটি বিষয় আলাদা আলাদা ভাবে নোট করুন। কোন বিষয় বইতে না পেলে গুগলে সার্স করতে পারেন । এবং নোট করতে পারেন।.

 

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

তথ্যসূত্র: www.ibb.org.bd & www.online.ibb.org.bd

 

লেখক:

S.M. Nurul Hauqe

Diploma Associate ( JAIBB & AIBB)

Officer-IT

Sonali Bank PLC

No comments

Powered by Blogger.