C Grade Pharmacy Course

 

আপননি কি ফার্মেসি ব্যবসা করতে চান?

আপনি যদি কোন ফার্মেসি ব্যবসায় করতে চান বা কোন ফার্মেসির দোকানে কাজ করতে চান তবে আপনাকে সি-গ্রেড ফার্মেসি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এবং বাংলাদেশ কেমিক্স এন্ড ড্রাগ সমিতি যৌথভাবে এ কোর্স পরিচালনা করে থাকে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অর্ন্তভুক্ত । বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এর মূল কাজ হলো যারা ঔষধ ব্যবসার সাথে যারা জড়িত তাদের দেখভাল ও নিয়ন্ত্রণ করা।

 

ফার্মেসি কোর্স:

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তিন ধরনের কোর্স রয়েছে। যথা

এ গ্রেড কোর্স:

যারা বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ( যে বিশ্ববিদ্যালয় এর বি.ফার্ম কোর্সকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।)  থেকে ফার্মেসিতে অনার্স  (ব্যাচেলর অফ ফার্মেসি বা ফি.ফার্ম ) সম্পন্ন করেছেন তারা  এ গ্রেড কোর্সে রেজিঃ এর জন্য আবেদন করতে পারবেন। তাদের কোন পরীক্ষা দিতে হবে না। কেবল তালিকাভু্ক্তি বা নিবন্ধনের জন্য  প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে  আবেদন করতে হবে।

 

 বি গ্রেড কোর্স:

যারা সরকারি ও বেসরকারি IHT ( Institute of Health Technology) থেকে 4 বছর মেয়াদী ফার্মেসিতে ডিপ্লোমা সম্পন্ন করেছেন তারা প্রয়োজনীয় ডকুমেন্ট ও ফিস জমা দিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিধারিত নিয়মে  অনলাইনের মাধ্যমে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

 

 

সি গ্রেড কোর্স :

এটি হলো আজকের আলোচ্য বিষয় । যারা উপরে বর্ণিত দুটি কোস করার সুযোগ ছিল না বা বর্তমানে সুযোগ নেই তারা এ কোসটি করতে পারবেন।

 

আবেদনের যোগ্যতা:

1.  বয়স 17 থেকে 50 বছর হতে হবে।

2বর্তমানে যে ফার্মেসিতে কর্মরত বা কাজ করতে ইচ্ছুক সে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে মালিকের সীল স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র এবং ড্রাগ লাইসেন্স এর সত্যায়িত কপি।

3জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

4সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করা থাকতে হবে।

কোর্স পরিচালনা:

বাংলাদেশ কেমিক্স এন্ড ড্রাগ সমিতি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যৌথভাবে এ কোর্স পরিচালনা করে থাকে। সারা বাংলাদেশে 75 টি কেন্দ্রে এ কোর্স পরিচালনা করা হয়। কোর্সে ভর্তি হওয়ার পর বিনামু্ল্যে বই সরবরাহ করা হয়। এবং প্রতি সপ্তাহে অফলাইনে ক্লাশ নেয়া হয়। প্রতিটি সেন্টারে আসন সংখ্যা সীমিত । Fist Come, First Serve ভিত্তিতে ভর্তি করা হয়ে থাকে।

 

কোর্সের মেয়াদ ও কোর্স ফি:

সি গ্রেড কোর্সের মেয়াদ তিন মাস। অর্থাৎ প্রতি তিনমাস পর পর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বছরে মোট চার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোর্স ফি 5,000/- (পাঁচ হাজার টাকা মাত্র )  যা অনলাইন ভর্তি  ফরম পূরণ করার সময় অনলাইনের ( MFS: Bkash, Nagad, Rocket, MCash, etc, Card: Debit Card, Credit Card, Prepaid Card, and Bank Account , Internet Banking ) মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

 

ভর্তি পরীক্ষা:

নিধারিত সেন্টারে MCQ পদ্ধতিতে মোট 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় যার জন্য মোট সময় বরাদ্দ থাকে 2.30 ঘন্ট। পরীক্ষার পাশ নম্বর 50% অর্থাৎ পাশ করতে হলে ন্যুনতম 100 নম্বর পেতে হবে।

 

রেজিঃ জন্য আবেদন:

নির্দিষ্ট ফিস পরিশোধ সাপেক্ষে নিধারিত নিয়মে অনলাইনে পরীক্ষায় পাশ করার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে তালিকাভুক্তির জন্য বা নিবন্ধনের জন্য আবেদন করতে হয়।

মুল সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন:

সবশেষে মুল সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হয়। মোবাইলে এস.এম.এস পাওয়ার পর 15 দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এর অফিস থেকে সশশীরে হাজির হয়ে মুল সনদ গ্রহণ করতে হবে।

 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

ü www.pcb.gov.bd www.pcbapps.gov.bd

ü আপনার নিকটবর্তী বাংলাদেশ কেমিক্স  এন্ড ড্রাগ সমিতি

 

 

সাকুলার দেখতে এখানে ক্লিক করনি

সেন্টারে নাম জানতে এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.